ডেস্ক রিপোর্ট:
প্রবাসির চিঠি
___মাহবুব আর মামুন
জানো! প্রিয় মাতৃভূমী,
এখন অনেক রাত!
ঠিক করে বললে রাত একটা বেজে দু’মিনিট
হয়তো কতক সেকেন্ডও যুক্ত হবে
আমি কি করছি জানো?
ছারপোকা মারছি! হ্যাঁ ছারপোকা!
যে মানুষটা রুমে সুগন্ধ না থাকলে ভালো ঘুম হতো না!
রুম স্প্রে করে ঘুমাত।
আজ মাঝ রাতে ছারপোকা মারছে
একটা দুটা করে কত শত!
আমার বিচানার পাশের দেয়ালে একটা ছবি আঁকা আছে
আমার রক্তের! আমাদের রক্তের!
তবুও প্রিয় স্বদেশ আজ তুমি আমার খবর নিচ্ছ না!
আমাদের কথা ভাবছ না!
হয়তো ব্যাংক ডাকাতের সাথে গল্পে আছ,
হয়তো শেয়ার মার্কেট চোরদের সাথে কপি পান করছ,
হয়তো ভাবছ সুইচ ব্যাংকে টাকা কিভাবে নেয়া যায়!
আমায় ক্ষমা করো হে প্রিয় ভূমী।
তোমার যে লজ্জ্বা নেই সেটা আমার জানা নেই!
আমার কেবল জানা আছে
তোমার টাকা দরকার!
তোমার ডলার দরকার!
তোমার রিয়াল দরকার!
তোমার ফাউন্ড দরকার!
তোমার পেট অনেক বড়!
তোমার মাঝে মাঝে লাশও দরকার হয়
বিমান বন্ধর থেকে কিছু কপিন আসে
তুমি তাতে লাল গালিচা দাও না।
ফুলেল পাপড়ি বিচাও না
তবুও তুমি আরো চাও!
আচ্ছা তুমি কবে মানুষ হবে
আরে না, ভুল বললাম! কবে স্বদেশ হবে?
সেই ডালারের জন্য? রিয়ালের জন্য?
আবার সেই লাশেরও জন্য!
আমি আজকাল বড়ো কঠিন কথা বলে পেলি
ক্ষমা করো প্রিয়।
শুনলাম তোমার দামাল ছেলেরা ডিবেট করে
গার্মেঞ্চ নিয়ে, যেথায় তুমি বুক রেখেছ
তাতে নাকি হায়নারা কামড় বসাতে চায়!
আবার শুনলাম বড় মিয়ারা বড় কাজ ধরছে
বড় ফাঁকি দেয়ার জন্য।
আমি আবার একটু নাক উচা স্বভাবের
তবুও অনেক কিছু আজকাল দাম দেই না
ছারপোকা যখন কামড়ায় তখন সব ভুলি!
এভাবে ভুলতে ভুলতে তোমারে টাকা পাঠাই!
তোমারে ডলার পাঠাই
তুমি কি করো?
তুমি যা করো তা বলবো না!
তুমি আবার গলা ধরবে!