• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মো. নুরুজ্জামান,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে রানীশংকৈল বনাম পীরগঞ্জ নারী দলের অংশগ্রহণে এক প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য
জনাব মো.জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,

উপজেলা বিএনপির সেক্রেটারি, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, নারী ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলাকে ঘিরে উপজেলা স্টেডিয়ামে স্থানীয় দর্শকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নারী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচটি নারী ক্রীড়ার বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মোঃ নুরুজ্জামান
ঠাকুরগাঁও প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা