• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নবীনগরে ডিবির অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সাধন সাহা জয় / ২৫ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওমর ফারুক নবীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এদিকে, তার গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা