• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

দীর্ঘদিন পর চালু হলো মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরের মুক্তিযোদ্ধা শিশু পার্ক

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আজহার হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শিশুদের বিনোদনের উপযোগী করে চালু করা হয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের মুক্তিযোদ্ধা শিশু পার্ক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোমলমতি শিশুরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্কটি পুনরায় চালু হওয়ায় শিশুদের বিনোদন ও অবসর কাটানোর একটি সুযোগ তৈরি হয়েছে। পার্কটি শিশুদের জন্য আনন্দময় পরিবেশ সৃষ্টির পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে এর গুরুত্বও বহন করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন উপলক্ষে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা