• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ৩২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে তিতাস নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নদী থেকে ছয়টি অবৈধ ঘের বা দলকাটা উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নবীনগর উপজেলার তিতাস নদীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী এবং আনসার সদস্যরা।

অভিযান চলাকালে অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়। পরে তাকে ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এ ছাড়া জব্দ করা ২৫টি রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে তিতাস নদীর দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নদী বাঁচলে বাঁচবে মাছ, রক্ষা পাবে মৎস্যসম্পদ—এমন অভিযান অব্যাহত রাখার দাবি সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা