• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

রবি মৌসুমে কৃষকদের পাশে কৃষি বিভাগ, রৌমারীতে বীজ-সার বিতরণ শুরু

ওমর ফারুক / ৪১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কৃষিবান্ধব বর্তমান সরকারের উদ্যোগে ও উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কুড়িগ্রামের রৌমারীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৭ নভেম্বর ২০২৬ ইং তারিখে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “এই সরকার কৃষিবান্ধব সরকার। তাই সুশৃঙ্খলভাবে আপনারা আজকের এই সার ও বীজ গ্রহণ করবেন এবং এর সঠিক প্রয়োগ নিশ্চিত করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, আজ থেকে ধারাবাহিকভাবে উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে এই প্রণোদনা প্রদান করা হবে। প্রণোদনার প্যাকেজগুলোর মধ্যে রয়েছে: ১. সরিষা বীজ: ১ কেজি সরিষা বীজের সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ সার। 2. চীনাবাদাম বীজ: বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও ৫ কেজি পটাশ সার। ৩. অড়হর বীজ: ২ কেজি অড়হর বীজের সাথে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার। এই সার ও বীজ দিয়ে কৃষকরা ৩৩ শতক জমিতে ফসল আবাদ করতে পারবেন। পরবর্তীতে কৃষি অফিস থেকে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে বলে তিনি জানান এবং সকল কৃষককে ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে প্রণোদনা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু। তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, তাই সার সংকট নেই। সবাই সঠিকভাবে সার পাবেন, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন।” জামায়াতে ইসলামীর রৌমারী উপজেলা শাখার আমীর জনাব মো. হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন, “কৃষিবান্ধব সরকার আজকের যে উদ্যোগ নিয়েছে, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের জনকল্যাণমুখী উদ্যোগের কথাই স্মরণ করিয়ে দেয়।” তিনি উৎপাদিত ফসলের সঠিক ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা