• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সি.টি মডেল স্কুলে ক্লাস পার্টি, গান-নাচে মাতল শিক্ষার্থীরা

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৫৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মো:রমিজ আলী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, আনন্দ, বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়েও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে ব্যতিক্রমী আয়োজন করেছে সি.টি মডেল স্কুল। এরই অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল গেট এলাকায় অবস্থিত বিদ্যালয়টির মাঠে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়। এদিন পাঠ্যবইয়ের চেনা গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা মেতে ওঠে গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক প্রতিযোগিতায়। নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সহপাঠীদের পরিবেশনা উপভোগ করে তারা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

বিদ্যালয়ের প্রিন্সিপাল নাসরিন নাহার বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পড়ালেখার পাশাপাশি তাদের আনন্দ দেওয়া, সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাও আমাদের দায়িত্ব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক বিকাশে সহায়তা করে এবং পড়াশোনার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডেও নিজেদের যোগ্যতা প্রমাণ করুক।’

অভিভাবকরা বলেন, ‘শুধু পড়াশোনার চাপ দিয়ে শিশুদের প্রকৃত মেধা ও মননশীলতার বিকাশ সম্ভব নয়। তাদের মানসিক প্রশান্তি, আনন্দ এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ দিতে হবে। সি.টি মডেল স্কুলের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা আনন্দের পাশাপাশি নতুন কিছু শেখার এবং নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে।’

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পাঠদানের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা