• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মানিকগঞ্জে প্রয়াত কণ্ঠশিল্পী ও বংশীবাদক মিজানুর রহমান রতনের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৩২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বংশীবাদক প্রয়াত মিজানুর রহমান রতনের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় শহরের কালীবাড়িতে স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট খোরশেদ আলম, সুনীল সাহা, আওলাদ হোসেন, নাসরিন লিপি, আলেয়া আক্তার, কল্পনা সুলতানা, সাবরিনা মমতাজ মমসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ। সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত মিজানুর রহমান রতনের সংগীতজীবন, সাংস্কৃতিক অবদান, জীবনদর্শন ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তাঁর মতো গুণী শিল্পীর স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে প্রয়াত শিল্পীর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাইফুল ইসলাম, অ্যাডভোকেট খোরশেদ আলম, স্বপ্না বেগম, বেলা আজাদ, হাবিব রহমান, ইতি রাজবংশী, মো. কাদের হোসেন, রানা, সাবরিনা মমতাজ মম ও নিলুফার পারভীন।
অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন নিরু মিত্র ও মৃদুল সরকার।
স্বরলিপি সংগীত নিকেতন, কালীবাড়ি, মানিকগঞ্জের আয়োজনে এ স্মরণানুষ্ঠানে সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা