• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে লোহার শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ওসমান গনি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদী থেকে তাঁর কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ওসমান গনির পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর নির্যাতন চালাতো তার ফুফা মো. বাবুল হোসেন। গত প্রায় ১৫ দিন আগে তাঁর ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে শিকল পরিয়ে দেন এবং ওসমান গণি মানুষিক রোগী বলে অপপ্রচার চালাতে থাকেন। গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ফুফা মো. বাবুল এবং তার দোকানের কর্মচারী মাসুম লাঠি নিয়ে ওসমান গণিকে ধাওয়া করেন। এ সময় আতঙ্কিত হয়ে শিকল পরা অবস্থায় ওসমান গণি দৌড়ে পালাতে গিয়ে তিনি নৌকায় ওঠেন। পরে মাসুম তাঁকে ধরতে গেলে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এক পর্যায়ে পানিতে তলিয়ে যান ওসমান। এসময় তাঁকে উদ্ধারের চেষ্টা না করে মাসুম ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। ওই দিন উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। রোববার (১৫ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বাহাদুরসাদী এলাকা সংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মামুন জানান, শনিবার এক যুবক পানিতে ঝাঁপ দিয়েছেন বলে খবর পেয়ে তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা নেমে আসায় অভিযান স্থগিত করা হয়। পরদিন পুনরায় অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল।
এ বিষয়ে নিহতের ফুফা মো. বাবুল হোসেন বলেন, ওসমান গনি আমার ছেলের মতো। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল।
অন্যদিকে, বাবুলের দোকানের কর্মচারী মাসুম বলেন, তাকে ধরে বাসায় নেওয়ার সময় সে পালানোর চেষ্টা করে। এ সময় আমি লাঠি নিয়ে তাকে ধাওয়া দিই। সে আমার কাছ থেকে ছুটে গিয়ে নৌকায় ওঠে। সেখানে লাঠি নিয়ে ধরতে গেলে নদীতে ঝাঁপ দেয়। তখন তার কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা