• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

অশান্ত সাজেক: সশস্ত্র সংঘাত দমনের দাবি, টানা অবরোধে বিপর্যস্ত জনজীবন

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খোরশেদ আলম (বাঘাইছড়ি):

পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও জনবহুল জনপদ সাজেকে ফের নেমে এসেছে স্থবিরতা। কয়েক দফায় সাজেক অবরোধ এবং এর ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে পাহাড়ের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। নামসর্বস্ব ও বেনামী বিভিন্ন সংগঠনের ব্যানারে বারবার অবরোধের ডাক দেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক ও এর আশেপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। অথচ অভিযোগ রয়েছে, পর্দার আড়ালে থেকে একই ব্যক্তিরা ভিন্ন ভিন্ন নামে ও বেনামে সংগঠন তৈরি করে এসব অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে টিকতে না পেরে ইউপিডিএফসহ বিভিন্ন পক্ষের কৌশলগত তৎপরতা এবং সাধারণ মানুষের জিম্মি দশা পাহাড়ের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লাগাতার এসব অবরোধের ফলে পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষের মাঝেই এসব গোষ্ঠীর বিরুদ্ধে প্রবল বিরূপ ধারণা ও ক্ষোভের জন্ম দিচ্ছে।

অস্থিতিশীল এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও জনজীবন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি উঠেছে। যদিও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে সাধারণ মানুষের মতে, এই সংকট নিরসনে তাঁদের কার্যকর কোনো ভূমিকা এখনো দেখা যায়নি।

পাহাড়ের সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে, জনগণের এই চরম দুর্ভোগ এবং বার্তার অন্তরালে থাকা সশস্ত্র তৎপরতা পুরোপুরি বন্ধ করতে হবে। প্রয়োজনে কঠোরহস্তে সশস্ত্র সংঘাত ও চাঁদাবাজচক্র দমনে এলাকায় সাঁড়াশি ও চিরুনি অভিযান চালানোর জোরালো দাবি জানিয়েছেন তারা।
বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা: নাজিম উদ্দীন বলেন- দীর্ঘদিন সাজেক ও বাজার বন্ধ থাকায় আমরা ব্যবসায়ী ও সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই দ্রুত সমস্যা সমাধান করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন।
পর্যটন মৌসুমের ঠিক এই সময়ে এমন ধারাবাহিক অবরোধ ও সহিংসতা শুধু সাধারণ মানুষের রুটি-রুজিতেই আঘাত হানছে না, বরং সাজেকের অর্থনীতি ও পর্যটনশিল্পকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পাহাড়ের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সংঘাত বা দুর্ভোগ চায় না। তাঁরা অবিলম্বে এই প্রহসনমূলক অবরোধ বন্ধ এবং চিরুনি অভিযানের মাধ্যমে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা