মোঃ হাবিবুল্লাহ আল তেঁতুলিয়া উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর মাথাফাটা গ্রামে দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে পঞ্চশালিশী বৈঠকের মাধ্যমে বিরোধটির সমাধান করা হয়।
শনিবার মাথাফাটা গ্রামে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, তেঁতুলিয়া সদর এমপি প্রতিনিধি ও আজিজনগর ব্রাইটস্টার ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনসুর আলম এবং ইউপি সদস্য আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন
বিজ্ঞ অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ (অতিরিক্ত জিপি), সিনিয়র অ্যাডভোকেট মো. হায়দায় আলী, অ্যাডভোকেট মো.মাহফুজুর রহমান রূপক, অ্যাডভোকেট মো.আসাদ
বৈঠকে উভয় পক্ষের বক্তব্য ও জমি সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে
দু’পক্ষের ৪ জনসহ ৮ সদস্যের জুরি বোর্ড একটি সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পক্ষের মখলেছুর রহমানগং অপর পক্ষ সাহেব আলী গং কে ৫৫ শতাংশ জমি ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত হয়। উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধ নিরসনে স্থানীয়ভাবে পঞ্চশালিশী বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ ছয় ঘণ্টার আলোচনা শেষে উভয় পক্ষের সম্মতিতে বিরোধের নিষ্পত্তি হয়।
দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পারস্পরিক আলোচনা, সমঝোতা ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হতে পারে।