• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে ঘিরে বিরোধী দলের ধরনের সমালোচনা

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ আবির,চৌদ্দগ্রাম প্রতিনিধি:

সরকারের মেগা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ শুমারি সফল ও স্বার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের সকল মসজিদে জুমার খুতবার পূর্বে সমাজ কল্যাণ অধিদপ্তরের ঘোষণা প্রচারের আহবান জানিয়ে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেছেন, জনপ্রিয় হয়ে ওঠা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে ঘিরে বিরোধী দলের নেতারা নানা ধরনের সমালোচনা, তাচ্ছিল্য এবং ষড়যন্ত্র করছে। এখন ফ্যামিলি কার্ড সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলগুলো শুরু থেকেই এই কর্মসূচির বিরোধিতা ও তাচ্ছিল্য করে আসছে। এমনকি বিভিন্ন স্থানে এই কার্ডের পেছনে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

সরকারের এই মেগা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ শুমারি সফল ও সার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সজাগ থাকার আহবান জানিয়ে কামরুল হুদা আরো বলেছেন, ‘ফ্যামিলি কার্ড’ ছিলো বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। যা আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে। এমনকি ইতোমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। অথচ যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ডের কথা বলেছিলেন, তখন বিরোধী রাজনীতিকেরা তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। বক্তব্য দিতে গিয়ে তারা হাস্যরস করেছেন। এখন তারা জনগনের সুবিধা চাইবেনা। বিএনপির এই প্রতিশ্রুতি বাস্তবায়নে উল্ট ষড়যন্ত্র করবে। কামরুল হুদা বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান যা বলেন তা করে দেখান। তিনি জনগণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। দেশের জন্য কাজ করেন। ফ্যামিলি কার্ড বিষয়ে তিনি বলেন, টাকা পয়সার কোনো লেনদেন হয় না। কেউ এসব করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা