• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ মিশিকুল মন্ডল,স্টাফ রিপোর্টারঃ

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

​শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কালাই পৌর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার ও কালাই ডায়াবেটিক সমিতির সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. মাসুদ রানা প্রধান এবং জেলা সিভিল সার্জন ডা. মো. আল মামুন মিয়া।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালাই সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ.ফ.ম. ওবায়দুল ইসলাম, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, কালাই ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খায়ের গোলাম মওলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। তবে এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার জোরালো আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা