ডেস্ক রিপোর্ট:
ওরা আমার বন্ধু ছিল
___মাহবুব আর মামুন
কে বলে তোরা বিপ্লবী
বন্ধু, তোরা ভুলো মনা জাত হারামী!
কে বলে তোরা দেশ প্রেমী?
বন্ধু, তোরা সব সর্বগ্রাসী মেঘনা নদী!
তোরা খাবী? খা!
খা তোরা, টাকা খা,
গরীবের রক্ত খা!
কত খাবী? কত?
খা, হাদীর স্বপ্ন খা।
আবরারের দেশ প্রেম খা।
আবু সাঈদের সাহস খা।
আরে তোরা খা!
এমন করে খা, যেন তোদের বুমি আসে!
লজ্জ্বা করিস না বন্ধু!
খা! খা! আরো খা!
বন্ধু, জানিস নাকি?
তোরা উনসত্তোর! তোরা একাত্তোর!
তোরা নব্বই! তোরাই ছব্বিশ!
তোরাই তো সেই সতের শো সাতান্ন
তোরাই তো নবাব সিরাজ।
লজ্জ্বা হবে?
যদি বলি তোরা মীর জাফর!
যদি বলি তোরা দেশদ্রোহী!
ক্ষমা করিস বন্ধু, তোরা আমার বন্ধু ছিলি
কেবলই বন্ধু ছিলি।
আজ তোরা মৃত প্রায়
আমি হাসি অট্টহাসি!
তোদের ধ্বংসে লিখবো ইতিহাস
আমি হবো কালপুরুষ, কালের পুরুষ