• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে ‘রফিকুল ইসলাম-শাহপরান কাপ ১ম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খালিদ হাসান (মিলু),সিলেট জেলা প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শুরু হয়েছে ‘রফিকুল ইসলাম-শাহপরান কাপ ১ম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মমতাজ কিন্ডারগার্টেন সংলগ্ন মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
​অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম-শাহপরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় এলাকার দুটি শক্তিশালী দল—চাচা ভাতিজা ফুটবল একাদশ বনাম লিটন ফাইটার্স ফুটবল ক্লাব। আলোকসজ্জায় সজ্জিত মাঠে রাতের এই ফুটবল লড়াই উপভোগ করতে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে।
​উল্লেখ্য, জমজমাট এই নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে নগদ ৫০,০০০ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের জন্য থাকছে নগদ ২৫,০০০ টাকা ও রানার্সআপ ট্রফি। যুবসমাজকে মাদক আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা