কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাটে তেলীপাড়া হালকা সেচ উপপ্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন করা হবে। এর ফলে উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ ও কৃষক সরাসরি উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, দেবীগঞ্জ ইউএনও ইন্দ্রজিত সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিকে লাভজনক ও ফসলি জমির উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৯ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে তেলীপাড়া হালকা সেচ উপপ্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন তিনি। এর ফলে ৩টি ইউনিয়নের ৭ হাজারের বেশি মানুষ ও কৃষক সরাসরি উপকৃত হবেন।