• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফের পাশে মধুখালীর ইউএনও

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পার্থ রায়,স্টাফ রিপোর্টার মধুখালী.

কোন অর্থনৈতিক সংকটই যেন উচ্চশিক্ষার স্বপ্ন থামিয়ে দিতে না পারে মেধাবী শিক্ষার্থী মারুফের। সেই স্বপ্ন পূরণে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মারুফ। দরিদ্র পরিবারের সন্তান মারুফের বাবা বর্তমানে কর্মক্ষম নন। পরিবারের আর্থিক সংকটের মধ্যেও নানা প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

এমন পরিস্থিতিতে মারুফের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

শুধু তাৎক্ষণিক সহযোগিতাই নয়, ভবিষ্যতেও তাঁর পড়াশোনা অব্যাহত রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আন্তরিকতা ও মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী মারুফ। তাঁর মতে, একজন সরকারি কর্মকর্তা হয়েও অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি এমন সহমর্মিতা ও দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

মারুফ আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধু তাঁর পাশেই দাঁড়াননি, বরং অসচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় পর্যায়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নতুন আশার আলো দেখাতে পারে।

বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আলী মোল্লা বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে এমন সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবিকতা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে—এমন প্রত্যাশা সর্বস্তরের জনগণের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা