• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

‘সুজন বন্ধু’র নতুন ২৭ সদস্যবিশিষ্ট কমিটি, সভাপতি হিমেল সম্পাদক আফরোজ

হাবিব / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিকের সহযোগী সংগঠন ‘সুজন বন্ধু’র নতুন ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মঈনুদ্দিন তালুকদার হিমেল, সাধারণ সম্পাদক হিসেবে আফরোজ আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আবু সালেহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে এক সভায় এ কমিটি গঠন করা হয়। পরে সুজনের ঠাকুরগাঁও জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান জনি, অর্থ সম্পাদক মোঃ সাঈদী মোল্লা এবং দপ্তর সম্পাদক ফিরোজ জামান মিলন প্রচার সম্পাদক মোঃআব্দুল্লাহ আল সুমনসহ ২৭ বিশিষ্ট কমিটি।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু। এ ছাড়া সুজনের জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যা, নাগরিক অধিকার ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সুজন বন্ধুর কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নবগঠিত কমিটির সদস্যদের ধারণা দেওয়া হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নাগরিকদের সচেতনতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সুজন বন্ধুদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাঁরা নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা