• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতা কর্মীরা প্রান্তিক পরিবহন বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছারলেন স্পিকার, হাফিজ উদ্দিন জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন

উন্নত জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে শেরপুরে শস্য কর্তন

আল আমিন / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলায় রোপা আমন ধানের ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার বিনাপাড়া ও দিঘলদী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্‌ আসমা বিনতে রফিকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক-শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা