• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বিশুদ্ধ পানির ব্যবস্থা থেকে সবুজায়ন—মানবিক উদ্যোগে শালবাহানের তারুণ্য

হাবিবুল্লাহ / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করছে ‘তারুণ্য’ স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সম্প্রতি বিড়ালী বাজার দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদরাসায় টিউবওয়েল স্থাপন ও ওযুখানা নির্মাণের উদ্যোগ নেয় তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমের অংশ হিসেবে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সংগঠনটির সদস্যদের নজরে আসে।

মাদরাসা প্রাঙ্গণে পর্যাপ্ত গাছপালা না থাকায় প্রচণ্ড রোদের তাপে টিনের ঘরগুলো অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক সময় কাটাতে বেশ অসুবিধা হয়।

শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়টি বিবেচনা করে মাদরাসা প্রাঙ্গণকে সবুজ, সুন্দর ও ছায়াঘেরা করে গড়ে তোলার উদ্যোগ নেয় সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ, তারুণ্যের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে কৃষ্ণচূড়া, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের গাছের চারা রোপণ করা হয়েছে।

সংগঠনটির প্রত্যাশা, আজকের ছোট্ট চারাগুলো একদিন বড় হয়ে মাদরাসা প্রাঙ্গণে ছায়া ও সৌন্দর্য ছড়াবে। উপকৃত হবে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা। পাশাপাশি সবুজ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে আগামী প্রজন্ম।

উল্লেখ্য, তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন আর্তমানবতার সেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, টিউবওয়েল স্থাপন, ওযুখানা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শালবাহান তারুণ্যের এমন উদ্যোগ শুধু একটি মাদরাসা প্রাঙ্গণকে সবুজ করে তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে মানবিকতা, পরিবেশ সচেতনতা ও স্বেচ্ছাসেবার এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

মানবতার সেবা ও সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগ অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা