• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

কক্সবাজারে পুলিশের জালে একাধিক মামলার আসামিরা গ্রেপ্তার

সারওয়ার কামাল / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পুলিশের পাঠানো তথ্যে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, ছিনতাইকারী ১ জন, মাদক সেবনকারী ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন টেকনাফের সাবরাং এলাকার মোহাম্মদ আলম (৫২), পিএমখালীর দিদারুল আলম (৩২) ও জাহাঙ্গীর আলম (৩৬)। ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার হয়েছেন শহরের পেশকারপাড়ার মাঈন উদ্দিন ওরফে জিয়া (৩৩)।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মোস্তাক আহাম্মদ (৩৩), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নাসির উদ্দিন এবং নিয়মিত মামলায় মামুন হোসাইন ওরফে ক্যামেরাম্যান মামুন (২৮) ও আরিফ উল্লাহ (৪০) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামুন হোসাইন ওরফে ক্যামেরাম্যান মামুনের বিরুদ্ধে হত্যা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা