• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

প্রতারণা ও হারানো সম্পদ উদ্ধারে ১৮ এপিবিএনের চমক, উপকৃত বহু ভুক্তভোগী

ইপাজ খাঁ / ৩১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং প্রযুক্তিগত অপরাধ দমনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন), রাঙ্গামাটি। অক্টোবর মাসের ধারাবাহিক সাইবার অপরাধ দমন ও উদ্ধার অভিযানে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন এবং ভুল নম্বরে চলে যাওয়া ৪৩,৭০০ টাকা প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ সময় ১ জন ভিকটিমকেও সফলভাবে উদ্ধার করা হয়।

​অদ্য বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএন-এর কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ডিভাইস ও অর্থ প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

​জানা যায়, অক্টোবর মাসে ৫৬০টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে সাইবার অভিযোগ জমা পড়ে। এর ভিত্তিতে ১৮ এপিবিএন-এর বিশেষায়িত সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এই সাফল্য অর্জন করে।

​অনুষ্ঠানে টাকা ফিরে পেয়ে পুতুল ভাই নামের এক ভুক্তভোগী তাঁর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, ভুলবশত তাঁর ২৩,০০০ টাকা অন্য একটি নম্বরে চলে যাওয়ার পর প্রাপক তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং দুর্ব্যবহার করেন। চরম হতাশ হয়ে তিনি ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেলের শরণাপন্ন হন এবং তাদের পেশাদার ও আন্তরিক সহযোগিতায় পুরো টাকাটাই নিরাপদে ফিরে পান। তাঁর এই বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে পুলিশের প্রতি আস্থার এক দারুণ আবহ তৈরি হয়।

​১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এ, কে এম আলীনূর হোসেন পিপিএম, ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের পুলিশ পরিদর্শক ও কর্মকর্তা-সদস্যরা এবং সাইবার ক্রাইম সেলের চৌকস সদস্যরা।

​সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মো: রেজাউল করিম বলেন, “জনগণের সেবা করা এবং তাদের আইনি সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সাধারণ মানুষের যেকোনো ক্ষতি বা প্রতারণা রোধে আমাদের সাইবার টিম দিনরাত পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। কাউকে ভুলবশত টাকা চলে গেলে বা মোবাইল হারালে হতাশ না হয়ে আইনের সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

​তিনি বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধ ও প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা