গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন শেরপুর সদর উপজেলার ২ নম্বর চরশেরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মজনু মিয়া।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে তাঁর হাতে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সনদ ও পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে এ স্বীকৃতি অর্জন করায় শেরপুর জেলায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
এদিকে, মজনু মিয়ার এ অর্জনে জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এ স্বীকৃতি গ্রাম পুলিশের অন্যান্য সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।