• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

তালা ঝুলিয়ে এস আলমের কাউন্টার দখলের অভিযোগ, বিচারের দাবি

অপূর্ব সরকার / ৩২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ডে ‘এস আলম পরিবহন’-এর টিকিট কাউন্টার বেআইনিভাবে তালাবদ্ধ করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের বিচার ও কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক Federation পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো:মিজানুর রহমান টিটু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: মিজানুর রহমান টিটু জানান, পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে তিনি দীর্ঘ ৩ মাস ধরে আন্তর্জাতিক পরিবহন সেবা ‘এস আলম পরিবহন’-এর কাউন্টার পরিচালনা করে আসছিলেন। নিয়মিত ঘর ভাড়া পরিশোধের রশিদ ও চুক্তিপত্রের দলিল থাকা সত্ত্বেও গত ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় কোনো ধরনের লিখিত নোটিশ ছাড়াই সাইফুল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক জোরপূর্বক কাউন্টারে প্রবেশ করে।

হামলাকারীরা কাউন্টারে থাকা তাঁর ছেলে এবং কাউন্টার সহকারী বদরুল আলমগীরকে মারধর ও কিল-ঘুষি মেরে বের করে দিয়ে কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। উক্ত হামলার ভিডিও চিত্র এবং ঘর ভাড়ার যাবতীয় বৈধ কাগজপত্র তাঁর নিকট সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে টিটু আরও অভিযোগ করেন, দখলদার চক্রটি ঘটনা আড়াল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া চুক্তিপত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে। অভিযুক্ত সাইফুল মৃধার বিরুদ্ধে এলাকা দখল, লুটপাট ও চাঁদাবাজির একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত বেআইনিভাবে দখলকৃত কাউন্টার উদ্ধার, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্ত সাইফুল মৃধাসহ সন্ত্রাসী চক্রটিকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, মো: রিয়াজ মৃধার সাথে মো: মিজানুর রহমান টিটুর সাথে এস.আলম পরিবহন কাউন্টার সংক্রান্ত ভাড়ার ডিড হয়েছিল, এ বিষয়ে তার সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা