• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ফরিদপুরের মধুখালীতে রবি মৌসুমের ফসল চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পার্থ রায় স্টাফ রিপোর্টার মধুখালী; / ৭৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ,২০২৬-২৭ অর্থবছরের প্রনদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকরা এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে আশা করি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী বলেন, সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং সবসময় কৃষকদের পাশে থাকবে।

অনুষ্ঠানে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা