১০ নভেম্বর ২০২৬ বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার নব-গঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা সভাপতি গোলাম কিবরিয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো ইসমাইল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা সমিতির সভাপতি এ টি এম শামসুল হক চৌধুরী, মোঃ আলমগীর চৌধুরী, প্রধান শিক্ষক তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও বিদায়ী সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক খিজির আহমদ পলাশ,নির্বাচন কমিশন আহবায়ক রফিকুল ইসলাম নবগঠিত কমিটি উপস্থাপন করেন, সভাপতি প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ,ও সাধারণ সম্পাদক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক খিজির আহমদ পলাশ সহ অবসরপ্রাপ্ত তিন শিক্ষকে ক্রেস্ট ও সম্মানী প্রধান করেন।