• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আব্দুল হালিম ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি; / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়সহ (ইবি) দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্বরে গিয়ে তা শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল— ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, ‘এখন আছে হিন্দুস্তান, দেশে ফিরলে গোরস্থান’ এবং ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, “ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি, বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এসব কর্মকাণ্ড রাজপথে মোকাবিলা করবে। নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। বাংলাদেশে যাতে কোনো ছাত্রসংগঠন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা সবসময় রাজপথে আছি।”

তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কোনো ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদী শক্তির ঠাঁই এ ক্যাম্পাসে কিংবা বাংলাদেশে হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা