• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

গোয়াইনঘাটে সচেতন সমাজ গড়ার প্রত্যয়ে সদর ইউনিয়ন যুব ফোরামের নতুন কমিটি গঠন

খালিদ হাসান (মিলু) সিলেট জেলা প্রতিনিধি; / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাল্যবিবাহ রোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করা এবং শিশু-কিশোরদের অধিকার সুরক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সিলেটের গোয়াইনঘাটে গঠিত হয়েছে ‘আলোকিত গোয়াইনঘাট সদর ইউনিয়ন যুব ফোরাম’-এর ২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি।

​সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে গোয়াইনঘাট এপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী বছরের জন্য গৃহীত বিভিন্ন সামাজিক ও সুরক্ষামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যেই এ সভাটি অনুষ্ঠিত হয়।
​আলোকিত গোয়াইনঘাট উপজেলা যুব ফোরামের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পনসরশিপ শিশু সুরক্ষা কর্মকর্তা এনতনি রংদি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাসিলিটেটর লোকমান আহমদ ও তামান্না আক্তার।
​ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও সচেতনতা তৃণমূলে পৌঁছে দিতে মোট ২০টি গ্রাম থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত করে নতুন কার্যকরী কমিটি সাজানো হয়েছে। অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো—হুয়াউরা, ছুটখেল, গহড়া, শিমুলতলা, গোয়াইন, পিরিজপুর, কর্নি, আলীরগ্রাম, সাতারগ্রাম, লাবু, দেওয়ারগ্রাম, হাইডর, খালাইউরা, দ্বারিখেল, লুনি, লাটি, কালিজুরি, উত্তর লাবু, ফেনাইকুনা ও আমবাড়ি।
​সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, যেকোনো ইতিবাচক সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশুশ্রম ও মাদকের মতো ব্যাধি দূর করতে তরুণদের প্রতিটি এলাকায় প্রহরী হিসেবে কাজ করতে হবে। সেই সঙ্গে ঝরে পড়া শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরিয়ে আনা, পরিবেশ রক্ষা ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
​নতুন কমিটির সদস্যরা প্রত্যয় ব্যক্ত করেন যে, নিজেদের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে নিজ নিজ গ্রামে একটি সচেতন, শিক্ষিত ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা