• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

টঙ্গীতে আবারও নিপীড়নের শিকার মাদ্রাসাশিক্ষার্থী, শিক্ষক গ্রেপ্তার

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মো: মাহাবুল ইসলাম অভি গাজীপুর
০৯ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার দেখিয়ে শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গাজীপুরের টঙ্গীতে ৯ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি মিফতাহুল উলুম মাদ্রাসার টঙ্গী শাখার শিক্ষক।

 

শিশুটির স্বজনদের অভিযোগ, বুধবার (৪ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মোস্তাকিম মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করা শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে গরম আয়রন দিয়ে শরীরের পেছনের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন। এতে শিশুর শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। ঘটনার পর বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতিও দেখান অভিযুক্ত শিক্ষক।

তবে পর দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মাদ্রাসার বেতন পরিশোধ করতে গেলে বিষয়টি জানতে পারেন শিশুটির মা। এরপর ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান।

 

এদিকে, গত রোববার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয়রা কৌশলে আপস-মীমাংসার কথা বলে শিক্ষক মোস্তাকিমকে মাদ্রাসায় নিয়ে আসেন। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গাজীপুরের টঙ্গীতে এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মোসলেম আহম্মদ (৩০) নামের এক মাদ্রাসাশিক্ষককে মারধর করে পুলিশে দেন স্বজন ও এলাকাবাসী। টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়। অন্যদিকে মাদ্রাসায় ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে থানায় পৃথক অভিযোগ দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা