• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনায় অভিযান, চুরির মামলায় গ্রেপ্তার ২৩ বছর বয়সী বাবু

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

এ কে এম আজাদ,বিশেষ প্রতিনিধি:
‎
‎কুমিল্লার চান্দিনায় চুরির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. বাবু (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা পৌরসভার দক্ষিণ চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার মো. বাবু দক্ষিণ চান্দিনা এলাকার আলাউদ্দিন ও সাহেরা বেগমের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎অভিযানে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাশ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চান্দিনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আজমপাড়া এলাকায় ফুটবল খেলোয়াড় মোস্তফার বাড়ির পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
‎পুলিশ জানায়, গ্রেপ্তার বাবু চান্দিনা থানার মামলা নং-১৪, তারিখ ১৬ এপ্রিল ২০২৬, দণ্ডবিধির ৩৮০/৩৪ ধারায় দায়ের করা চুরির মামলার আসামি।
‎গ্রেপ্তারের পর শুক্রবার তাকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা