এ কে এম আজাদ,বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় চুরির মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. বাবু (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা পৌরসভার দক্ষিণ চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বাবু দক্ষিণ চান্দিনা এলাকার আলাউদ্দিন ও সাহেরা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাশ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চান্দিনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আজমপাড়া এলাকায় ফুটবল খেলোয়াড় মোস্তফার বাড়ির পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাবু চান্দিনা থানার মামলা নং-১৪, তারিখ ১৬ এপ্রিল ২০২৬, দণ্ডবিধির ৩৮০/৩৪ ধারায় দায়ের করা চুরির মামলার আসামি।
গ্রেপ্তারের পর শুক্রবার তাকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।