• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নবীনগরের কৃতী আইনজীবী রফিকুল হোসেনকে স্মরণ

সাধন সাহা জয় / ৪৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রজন্ম তিতাস’-এর উদ্যোগে নবীনগরের আয়েশা আমজাদ টাওয়ারের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

বীর মুক্তিযোদ্ধা, উদ্ভিদতত্ত্ববিদ ও প্রজন্ম তিতাসের সভাপতি নুরুল আমিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, নাট্যাভিনেতা ও প্রজন্ম তিতাসের সাধারণ সম্পাদক ইকবাল সাথী, প্রয়াতের সহপাঠী রিক্তা রাণী দেবী, অধ্যাপক আব্দুল হাফেজ, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নাট্যব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, প্রয়াতের পরিবারের পক্ষে নাজনীন বীথি এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা অ্যাডভোকেট রফিকুল হোসেনের বর্ণাঢ্য জীবন, কর্ম ও সমাজের প্রতি তাঁর অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, অ্যাডভোকেট রফিকুল হোসেন ছিলেন একজন সৎ, আদর্শবান, নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। তাঁর ব্যক্তিত্ব, আদর্শ ও কর্মময় জীবন নবীনগরের মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, একজন ভালো মানুষ হিসেবে তিনি যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

স্মরণসভাটি সঞ্চালনা করেন সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা