পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, জমিটির প্রকৃত মালিক কে? কারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন?
আর পাকা ধান কেটে নেওয়ার অভিযোগের পেছনে প্রকৃত ঘটনা কী?
গ্রামবাংলায় জমি নিয়ে বিরোধ নতুন কিছু নয়।
আজকে মৃত: ওয়াহেদ আলী গং , তার পরিবারের লোকজনের সংবাদ সম্মেলনে আঁতকে উঠার মতো ঘটনা বর্ণনা করেন।
তাদের কথার মাঝে বলেন –
১- আমার বাবা ওয়াহেদ আলী এই যায়গা জমি নিয়ে বিরোধের যেরে মৃত্যু বরণ করেন! মৃত ওয়াহেদ আলী তার ভাইয়ের কাছে জমি বুঝে না পেয়ে অভিমানে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এই অবস্থায় তার মৃত্যু হয়।
২- মৃত: ওয়াহেদ আলী মৃত্যুর পর , তার ভাতিজার কাছে ছিলো সম্পত্তির কাগজ দলীল গুরুত্বপূর্ণ সব নথি, তার ভাতিজার কাছে মৃত ওয়াহেদ আলীর সন্তানেরা দলীল কাগজপত্র চাইলে দিতে অস্বীকার করে বলে এগুলো নাই। পরবর্তী সময়ে তাদের নামে দলীল করে নেয় তার ভাতিজা।
৩- মৃত: ওয়াহেদ আলী যে জমি জমা ছিল সেগুলোর কিছু অংশ ছিল সরকারের কাছ থেকে ১০০ বছরের লিছ নেওয়া সেগুলো দলীল করে নেয় তার ভাতিজা। যা সরকারী আইন অনুযায়ী দন্ডনিয় অপরাধ। লিছ নেওয়া জমি কখনো দলীল হয়না।
৪- মৃত: ওয়াহেদ আলীর পরিবারের দাবি – আমাদের বাবার সম্পত্তি তাঁরা গোপন রেখে তাল বাহানা দেখিয়ে বছরের পর বছর খাওয়ার পর আমরা কাগজ পত্র দলীল যোগার করলেও এখন তারা বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
৫- মৃত: ওয়াহেদ আলীর পরিবারের দাবি, তাঁরা আইন এবং আদালত পর্যন্ত দৌড়ঝাঁপ করে সঠিক কাগজ না দেখাতে পেরে, কষ্টে লাগানো ধান রাতের আঁধারে ধান কেটে নিয়ে চলে আসছে।
৬- মৃত: ওয়াহেদ আলীর পরিবারের দাবি – তাঁরা আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বঞ্চিত করে রেখেছিল বাবার সম্পত্তি থেকে ৫ আগষ্টের পর কিছু সম্পত্তি উদ্ধার করা হলেও ৯ একরের উপর এখনো তারা ভোগদখল করে খাচ্ছে।
তবে অভিযোগ কিংবা পাল্টা অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। প্রয়োজন জমির বৈধ কাগজপত্র যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। দুই পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।