• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মোঃ আবিদ হাসান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি; / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাকার নিচে পড়ে রিমন হোসেন (২১) নামে একজন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারে যাচ্ছিলেন। একই পথে রিমন হোসেন তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের ধাক্কায় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। সে এবারে ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরিক্ষা দিয়েছিলেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর জানা অবদি এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা