• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বীরগঞ্জে খেলাধুলা ও ঈদের জামাতের সুবিধার্থে মাঠ সংস্কারে আর্থিক সহযোগিতার আশ্বাস

গোকুল চন্দ্র রায় / ৩০ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদুল্যাপাড়া গ্রামের ঈদগাহ মাঠ ও ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ২৪শে জুলাই যোদ্ধা ও কারা নির্যাতিত বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম।

পরিদর্শনকালে তিনি মাঠের জরাজীর্ণ ও বেহাল অবস্থা সরেজমিনে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মাঠটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। এ সময় তিনি জানতে পারেন, মাঠটি শুধু স্থানীয় তরুণদের ফুটবল খেলার স্থানই নয়, বরং গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজও আদায় করেন এই মাঠে।

মাঠটির এমন বেহাল অবস্থা দেখে তিনি এর মাটি ভরাট ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি মাঠটি ব্যবহার উপযোগী করে তুলতে মাটি সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, মাঠটি সংস্কার করা হলে একদিকে যেমন এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে, অন্যদিকে ঈদের জামাত আদায়েও মুসল্লিদের দুর্ভোগ কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা