• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

নবগঠিত যুব কমিটিকে অভিনন্দন জানালেন কক্সবাজার রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও সেক্রেটারি

সরওয়ার কামাল / ২৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটির সদস্যরা নির্বাচিত হওয়ার পর ইউনিটের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং ইউনিটের সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। ৩ নভেম্বর শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক ও কক্সবাজার ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মিসেস নাসরিন আক্তার।

শুভেচ্ছা বিনিময়কালে ইউনিটের চেয়ারম্যান ও সেক্রেটারি নবগঠিত যুব কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা নতুন দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডে তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ, দায়িত্বশীলতা ও অবদান আরও সমৃদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা