• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জলাশয়ে পোনা অবমুক্ত, সমৃদ্ধ হবে মৎস্যসম্পদ

আল আমিন / ২১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শেরপুরে মৃগী নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শেরপুর সদর উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক ও ৩টি উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার ফলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা