• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পাঁচবিবির বালিঘাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি: / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪নং বালিঘাটা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বীরনগর জলপায়তলী মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট সদর উপজেলার জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান, পাঁচবিবি পৌর জামায়াতের আমীর ও আয়মারসুলপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল বাশার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস ছালাম,
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও আসন্ন বালীঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল বক্স মন্ডল, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশের শেষপর্বে প্রধান অতিথি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে জামায়াত মনোনীত প্রার্থীদের উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা