• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০০ পিস ইয়াবা সহ যুবক আটক 

মোঃ নুরুজ্বাজামান বালিয়াডাঙ্গী, (ঠাকুরগাঁও) প্রতিনিধি; / ৩৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০০ পিস ইয়াবা সহ আটক হওয়া বিপ্লব রহমান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক।

মাদক ব্যবসায়ী কে ছাড়াতে তদবির করার অভিযোগ উঠেছে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে।
তদবির পুলিশ না শোনায় বিভিন্ন ধরনের প্রভাব খাটানোর চেষ্টাও করেছেন তিনি।

সোমবার দুপুরে পুলিশের একটি বিশ্বস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ উঠা ওই কর্মকর্তার নাম
আবু বেলাল ছিদ্দিক।
তিনি বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মুল রাস্তার উপর থেকে বিপ্লব রহমান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেন ।
১৫০ সিসির মোটরসাইকেল সহ তাকে আটক করে থানায় নিলে ওই ওই ব্যক্তিকে ছাড়াতে রাতভর পুলিশের কাছে তদবির চালান মহিলা বিষয়ক কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশের উপ-পরিদর্শক জানান, শুরুতে তাকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক।
আসামী সম্পর্কে তার মামা হবেন।
পরে পুলিশ রাজি না হওয়ায় তিনি টাকার বিনিময়ে অল্প মাদক দেখিয়ে মামলা দেওয়ার জন্য তদবির করেন।
তবে আমরা মাদক নিয়ে কোন ছাড় দিবো না বললে প্রভাব খাটানোর চেষ্টা করেন।

মাদকসহ আটক হওয়া ওই আসামী বিপ্লব রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর চৌধুরী হাট এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
সোমবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

অভিযানে থাকা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক শাহরিয়ার হোসেন জানান, অনেকদিন ধরে এই এলাকায় মাদক সাপ্লাই দেন ওই আসামী।
অভিযানের দিন মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছিল।

তবে এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক ক্ষেপে গিয়ে বলেন,
যারা আপনাকে বলেছে তাদেরকে জিজ্ঞাসা করেন।
আমাকে এসব বলছেন কেন?
একজন সরকারি কর্মকর্তা হয়ে মাদক সহ আটক কাউকে তদবির করতে পারেন কি? এমন প্রশ্নের পর তিনি অফিসে দেখা করতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা