চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেনের শ্রদ্ধেয় বাবা আর নেই। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট পশ্চিম লালানগর এলাকার কালা সর্দার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএসহ চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, সাধারণ মুসল্লি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
এর আগে শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসমাইল হোসেনের বাবা। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোরছালিন, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক ছালামত উল্লাহ ছালাম, যুগ্ম সদস্য সচিব ফজরুল করিম চৌধুরী, সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ ছলু, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য এম. শামসুদ্দোহাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মরহুমের জানাজায় অংশগ্রহণকারীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার শক্তি দান করুন। আমিন।