• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ২৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মো:রমিজ আলী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সীতাকুণ্ড এলকে সিদ্দিকী স্কয়ার চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন। পরে এলকে সিদ্দিকী স্কয়ার চত্বরে অনুষ্ঠিত পথসভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতারা। এ সময় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ সালাম এবং উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী।

পথসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা কাজী এনামুল বারী, শরীফ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন মাসুম, বীর মুক্তিযোদ্ধা মহররম আলী, ইদ্রিস মিয়া, অ্যাডভোকেট আইনুল কামাল, পৌর যুবদলের আহ্বায়ক অমলেন্দু কনক ও সদস্য সচিব জিয়াউদ্দিন জিয়া।

বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মনছন আলী, ২ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু ছালেক, ৪ নম্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল, ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুন্নবী সাইফুল, ৬ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিন, ৮ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আরমান সোহেল এবং ৯ নম্বর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম উদ্দিন মাহমুদ।

এ সময় পৌর শ্রমিক দলের সদস্য সচিব আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদসহ বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা