• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

গণতন্ত্র রক্ষার স্লোগানে বারুইপুরে বিজেপির মহাসমাবেশ, প্রস্তুতি শুরু জেলা নেতৃত্বের

মনোয়ার ইমাম  / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আগামী ৩০ শে অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের এন আই সি ময়দানে বিশাল এক জনসমাবেশের ডাক দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ।

জেলা বিজেপির সাংগঠনিক নেতৃবৃন্দের ভাসায় অনুপ্রবেশ রুখতে এবং গনতন্ত্র কে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর বিজেপি র সাংগঠনিক কমিটি এবং জয়নগর জেলা বিজেপির সাংগঠনিক কমিটি ও মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটি এবং ডায়মন্ড হারবার জেলা বিজেপির সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি সাংগঠনিক কমিটির কনভেনার ও ফলতার বিধায়ক শ্রী দেবাঙ্গশু পান্ডা এবং যাদবপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী মনোরঞ্জন জোয়ার্দার ও মথুরাপুর জেলা বিজেপি  সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী নবেন্দু সুন্দর নস্কর এবং জয়নগর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী উৎপল নস্কর এবং ডায়মন্ড হারবার জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রীমতী সোমাঘোষসহ জেলা নেতৃবৃন্দ।

এই সভায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির সাংগঠনিক কমিটির সদস্য ও নেতা এবং কর্মীরা উপস্থিত থাকবেন।এই অনুষ্ঠানটি ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন যায়গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। বিপুল সংখ্যক নেতাকর্মী হাজির থাকার নির্দেশ দিয়েছেন। কারণ আগামী পৌরসভা লোকসভার নির্বাচন কে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ এবং দলের নেতা ও কর্মীদের চাঙ্গা করতে সবধরনের সহযোগিতা করছেন। সেই সঙ্গে বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যারা দোষী সাব্যস্ত তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মী এবং অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার জন্য সবধরনের সহযোগিতা করবেন বিজেপির সাংগঠনিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা