• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সমৃদ্ধি ও মঙ্গল কামনায় গোয়াইনঘাটে লক্ষ্মী পূজা উদযাপন

খালিদ হাসান (মিলু) / ৫৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। ধনদেবী ও সৌভাগ্যের প্রতীক দেবী লক্ষ্মীর কৃপালাভের আশায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও ঘরে ঘরে ভক্তরা নানা আয়োজনে এ পূজা সম্পন্ন করেন।

​শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই পূর্ণিমা তিথিতে উদযাপিত এই লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে ও বাড়িতে প্রতিমা স্থাপন বা পটচিত্রের পাশাপাশি ফলমূল, মিষ্টি, নাড়ু এবং প্রদীপ প্রজ্জ্বলন করে দেবীর আরাধনা করা হয়।

​পূজা চলাকালীন সময়ে ভক্তরা জগতের শান্তি, কল্যাণ এবং নিজেদের পরিবার ও সমাজের সমৃদ্ধি কামনা করে দেবীর চরণে অঞ্জলি দেন। সার্বিক এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা