সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। ধনদেবী ও সৌভাগ্যের প্রতীক দেবী লক্ষ্মীর কৃপালাভের আশায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও ঘরে ঘরে ভক্তরা নানা আয়োজনে এ পূজা সম্পন্ন করেন।
শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই পূর্ণিমা তিথিতে উদযাপিত এই লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে ও বাড়িতে প্রতিমা স্থাপন বা পটচিত্রের পাশাপাশি ফলমূল, মিষ্টি, নাড়ু এবং প্রদীপ প্রজ্জ্বলন করে দেবীর আরাধনা করা হয়।
পূজা চলাকালীন সময়ে ভক্তরা জগতের শান্তি, কল্যাণ এবং নিজেদের পরিবার ও সমাজের সমৃদ্ধি কামনা করে দেবীর চরণে অঞ্জলি দেন। সার্বিক এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।