• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বিদ্যালয়ে যাওয়ার পথে কিশোরীকে ছু’রি’কা’ঘা’ত, চেইন-দুল ছিনতাই

রমিজ আলী / ৪৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক কিশোরী শিক্ষার্থীকে পথরোধ করে ছুরিকাঘাত এবং গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। হামলার পর রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

আহত শিক্ষার্থী নাফিয়া সুলতানা (১৬) সীতাকুণ্ড পৌরসভার জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা জহরুল আলম। তাদের বাড়ি সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাছড়া এলাকার নজর আলী মিস্ত্রির বাড়িতে।

ভুক্তভোগীর অভিযোগ, সকালে প্রাইভেট পড়তে বিদ্যালয়ে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় আসা দুই যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তারা তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে ছুরি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় তারা।

হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকায় তাদের শনাক্ত করতে পারেনি নাফিয়া। তবে এ হামলার পেছনে কেবল ছিনতাই, নাকি পুরোনো কোনো বিরোধ—তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

নাফিয়ার ভাষ্য অনুযায়ী, এর আগেও একই যুবকেরা একাধিকবার তার পথ আটকে বিদ্যালয়ের এক শিক্ষকের বিষয়ে জানতে চেয়েছিল। সে সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি বিষয়টি ওই শিক্ষককে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তার।

নাফিয়া জানায়, আগের ঘটনাগুলো সে সংশ্লিষ্ট শিক্ষককে জানিয়েছিল। সেই তথ্য অভিযুক্তদের কাছে পৌঁছানোর কারণে তারা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে থাকতে পারে বলে তার ধারণা।

তবে আগের ঘটনাগুলোর সঙ্গে বর্তমান হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াই হামলার মূল উদ্দেশ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং ঘটনার নেপথ্যের কারণ উদ্‌ঘাটন এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ে যাওয়ার পথে একজন কিশোরী শিক্ষার্থীর ওপর এমন হামলার অভিযোগ স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দিনের বেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি সড়কে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং এ ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি জানতে পেরেছি। ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা