• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি, মা-মেয়ের মৃত্যু

রমিজ আলী / ৩১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে মা-মেয়ে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের সামনে আনোয়ারা জুট গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে একজন রোজি আক্তার (৬০)। তিনি মৃত নজিবুর রহমানের স্ত্রী এবং ঢাকার জয়পুরহাটের জামালগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তি তাঁর মেয়ে নাজমা খাতুন (৪২), যিনি আসলাম হোসেনের স্ত্রী।

বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, চালকের ঘুমের কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

মহাসড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা