• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ৪০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আকরাম ও হুজাইফা নামে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার জমজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল।

একপর্যায়ে তাদের খেলার বল পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে প্রথমে এক ভাই পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

এদিকে, দীর্ঘক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুর মৃত্যু হয়।

মাত্র দুই বছর বয়সী দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জমজ দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে মেরকুটা উত্তরপাড়া গ্রামজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা