• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

​ভাঙা ব্রিজ ও বাঁশের সাঁকোই একমাত্র ভরসা

খালিদ হাসান (মিলু) সিলেট জেলা প্রতিনিধি; / ৫২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিলটের গোয়াইঘাট

উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বুধিগাঁও হাওড় গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র মাধ্যম এখন জরাজীর্ণ ভাঙা ব্রিজ ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে ব্রিজগুলো বেহাল অবস্থায় পড়ে থাকলেও কোনো স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাজারো বাসিন্দা। ১৯ অক্টোবর ২০২৬ ইং রোজ সোমবার
​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালের ওপর পাকা ব্রিজের কংক্রিট ভেঙে পড়েছে। সেখান দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারের জন্য কেবল দুটি বাঁশ বা কাঠ ফেলে রাখা হয়েছে। আবার কোথাও বা সরু বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।
​থমকে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা
​ব্রিজগুলোর এমন করুণ অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে এই বাঁশের সাঁকো ও ভাঙা অংশ পার হয়ে শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। ফলে দিন দিন ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া।
​চরম ঝুঁকিতে প্রবীণ ও রোগীরা
​এছাড়া গ্রামের বয়োবৃদ্ধ, নারী ও শিশুরা প্রতিদিন চরম ঝুঁকির মুখোমুখি হয়ে এই সাঁকো পারাপার হন। যে কোনো মুহূর্তে পা পিছলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সবসময় তাড়া করে ফেরে তাদের।
​সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয় জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে। গ্রামে কোনো মুমূর্ষু বা অন্তঃসত্ত্বা রোগী থাকলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি কিংবা অটো রিকশা গ্রামে প্রবেশ করতে পারে না। বাধ্য হয়ে রোগীকে কাঁধে করে বা ঝুঁকিপূর্ণ উপায়ে বাঁশের সাঁকো পার করাতে গিয়ে অতিরিক্ত সময় পার হয়ে যায়। ফলে অনেক সময় সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে রোগীকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়, যা অত্যন্ত হৃদয়বিদারক।
​স্থানীয়দের ক্ষোভ ও আকুল আবেদন
​বুধিগাঁও হাওড় গ্রামের চরম ক্ষুব্ধ ও ভুক্তভোগী বাসিন্দারা আক্ষেপ প্রকাশ করে জানান— “আমরা বছরের পর বছর ধরে এই যাতায়াত কষ্টে ভুগছি। বর্ষা আসলে আমাদের জীবন পুরোপুরি থমকে যায়। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারে না, বৃদ্ধরা ঘর থেকে বের হতে ভয় পান, আর কোনো ইমারজেন্সি রোগী হলে গাড়ি না মেলায় পথেই জীবন যাওয়ার উপক্রম হয়। আমরা শুধু একটি নিরাপদ ও স্থায়ী সেতু চাই, যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে।”
​হাওড়বাসীর জীবনের এই চরম অনিশ্চয়তা ও দুর্ভোগ লাঘবে অবিলমেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাটির সর্বস্তরের জনগণ। বুধিগাঁও হাওড় গ্রামের এই ভাঙা ব্রিজগুলো সংস্কার করে দ্রুত টেকসই ও পাকা সেতু নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা সুগম করার আকুল দাবি তাঁদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা