• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করল ঠাকুরগাঁওয়ের ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

হাবিব / ৪৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য ও আদর্শকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে নবগঠিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনটির জেলা আহ্বায়ক আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম অহবায়ক রাশিদুজ্জামান মলয়, সাইদা আফরোজা চৌধুরী পুতুল এবং সদস্য সচিব হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সুপারিশক্রমে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি কর্তৃক অনুমোদিত ৭১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের এ সভায় আনুষ্ঠানিকভাবে পরিচিতি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা