বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৩নং আটমুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ইকবাল হোসাইন স্থানীয় ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় আলিয়ার হাট রোকেয়া ছাত্তার স্কুল মাঠে ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব্বানী, মোঃ আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাটগাড়া চকপাড়ায় ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন মোঃ ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আনোয়ার হোসেন।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা অব্যাহত রাখা এবং তরুণদের ফুটবলের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে তাঁর এ উদ্যোগ বলে জানা গেছে।